জামায়াত-শিবিরের তিন নেতা গ্রেপ্তার

আপডেট : ১৩ অক্টোবর ২০১৪, ০২:২৬
রোববার সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলা থেকে জামায়াত-শিবিরের তিন নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। ওই নেতাদের বাড়িতে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন উপজেলার বড়হর ইউনিয়ন জামায়াতের সভাপতি, স্থানীয় বোয়ালিয়া মাদ্রাসার শিক্ষক সোবাহান মুন্সি ও তাঁর ছেলে ইউনিয়ন ছাত্রশিবিরের সভাপতি আশরাফুল ইসলাম এবং সদস্য কাওয়াক গ্রামের হাফিজুল ইসলাম। উল্লাপাড়া থানার উপপরিদর্শক (এসআই) আবদুল জলিল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ওই ব্যক্তিদের বিরুদ্ধে নাশকতায় জড়িত থাকার অভিযোগে উল্লাপাড়া থানায় একাধিক মামলা রয়েছে। গ্রেপ্তারের পর তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।