গাংনীতে অস্ত্র-বোমাসহ চার ছিনতাইকারী আটক

আপডেট : ১৩ অক্টোবর ২০১৪, ০৯:৫৬

মেহেরপুরের গাংনী উপজেলার জোড়পুকুরিয়া জেটিএস নিন্ম মাধ্যমিক বালিকা বিদ্যালয় চত্বরে অভিযান চালিয়ে ছিনতাইকারী সন্দেহে চার যুবককে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান (র‌্যাব)। এদের কাছ থেকে দুটি এলজি সার্টারগান, দুই রাউন্ড গুলি, চারটি হাতবোমা, দুটি দেশীয় অস্ত্র (তলোয়ার) উদ্ধার করা হয়েছে। রবিবার রাতে ওই অভিযান চালায় র‌্যাব-৬ গাংনী ক্যাম্পের একটি বিশেষ অভিযান দল।

 

আটককৃতরা হলেন, গাংনী পৌরসভাধীন চৌগাছা ভিটাপাড়ার সবুজ হোসেন (১৮), তানজিল হোসেন বিজয় (১৯), জমিরুল ইসলাম ওরফে বাবু (২০) ও কাবিরুল ইসলাম (২২)।

 

র‌্যাব-৬ গাংনী ক্যাম্প কমান্ডার এএসপি গোলাম রব্বানী (পিপিএম) জানান, গোপন সংবাদের ভিত্তিতে ছিনতাইয়ের প্রস্তুতিকালে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতদের নামে গাংনী থানায় মামলা হয়েছে।