নেত্রকোনার পূর্বধলা উপজেলায় সোমবার সকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইকরা নামে দেড় বছরের এক কন্যাশিশু মারা গেছে। সে দৈনিক সমকালের পূর্বধলা প্রতিনিধি শফিকুজ্জামান শফিকের মেয়ে।
নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, সোমবার সকালে উপজেলা সদরের বাসায় ইকরা সবার অজান্তে বৈদ্যুতিক টেবিল ফ্যানের তারে জড়িয়ে পড়ে। পরে তাকে উদ্ধার করে পূর্বধলা উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
