নিরাপত্তা সহায়তা দানকারী সেরকারি প্রতিষ্ঠান ‘গ্রুপ ফোর সিকিউরিটিজ’ এর চট্টগ্রাম কার্যালয় থেকে তিন কোটি টাকা চুরি হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। রবিবার গভীর রাতে নগরীর খুলশী থানায় এ বিষয়ে একটি মামলা করে প্রতিষ্ঠানটি।
পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য প্রতিষ্ঠানের তিন কর্মচারীকে আটক করেছে। মামলার এজাহারে বলা হয়, রবিবার ভোরের দিকে কোনো এক সময়ে খুলশী চার নম্বর সড়কের ১৫/২ নম্বর ভবনে প্রতিষ্ঠানটির চট্টগ্রাম কার্যালয়ের টাকার ভল্ট খুলে তিন কোটি টাকা চুরি হয়।
