সেন্টমার্টিনে আটকে পড়া পর্যাটকরা টেকনাফে ফিরেছে

আপডেট : ১৩ অক্টোবর ২০১৪, ১৮:০১
 
 
ঘুণিঝড় হুদহুদ প্রভাবে দুই দিন ধরে সেন্টমার্টিনে আটকে পড়া পর্যটকরা দুইটি জাহাজে করে টেকনাফে পৌঁছেছেন। সোমবার সকাল ১১টার দিকে টেকনাফ থেকে রওয়ানা দেওয়া কেয়ারি ও এলজি কুতুবদিয়া নামে দুইটি জাহাজ দুপুর ১টার দিকে সেন্টমার্টিনে পৌঁছে। সেখানে শুক্রবার থেকে আটকা পড়া পর্যটকদের নিয়ে জাহাজ দুটি বিকেল ৩টার দিকে টেকনাফের দিকে রওয়ানা হয়ে বিকেল সাড়ে ৫টার মধ্যে টেকনাফে ফিরে আসে।