হবিগঞ্জে বিভিন্ন মামলার ৪৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার ভোর ৫টা পর্যন্ত জেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
সহকারী পুলিশ সুপার (সদর) মাসুদুর রহমান মনির জানান, গ্রেফতারকৃতদের মধ্যে বিভিন্ন মামলায় ওয়ারেন্টভূক্ত ৩৭ জন এবং নিয়মিত মামলার ১০ আসামি রয়েছেন। এর মধ্যে সদর থানা পুলিশ ৪ জনকে, শায়েস্তাগঞ্জ থানা ১ জন, নবীগঞ্জ থানায় ৯ জন, মাধবপুর থানায় ৬ জন, বানিয়াচং থানায় ৩ জন, আজমিরীগঞ্জ থানায় ১ জন, লাখাই থানা ১ জন, চুনারুঘাট থানা ১৫ ও বাহুবল থানা পুলিশ ৭ জনকে গ্রেফতার
জেলার আইনশৃঙ্খলা উন্নয়নে রোববার মধ্যরাত থেকে শুরু হওয়া এ বিশেষ অভিযান এক সপ্তাহ চলবে। তবে প্রয়োজনে আরও বাড়ানো হতে পারে|
