হবিগঞ্জে সড়ক দুর্ঘটনায় শিশু নিহত

আপডেট : ১৩ অক্টোবর ২০১৪, ১৮:১৬
 
হবিগঞ্জে সিএনজি চালিত অটোরিক্সার চাপায় শোভা আক্তার (৮) নামে এক শিশু নিহত হয়েছে।
সোমবার দুপুর আড়াইটায় হবিগঞ্জ-শায়েস্তাগঞ্জ আঞ্চলিক সড়কের জগত্পুরে এ দুর্ঘটনাটি ঘটে। শোভা সদর উপজেলার শুকড়িপাড়া গ্রামের সামসু মিয়ার মেয়ে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, দুপুরে জগতপুর এলাকায় সে রাস্তা পারাপার হচ্ছিল। এ সময় হবিগঞ্জমুখী একটি অটোরিক্সা তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন।