শ্রীমঙ্গলে ৪৫ হাজার রুপিসহ ১ জন আটক

আপডেট : ১৩ অক্টোবর ২০১৪, ২৩:৫৭

সোমবার বিকালে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ৪৫ হাজার ভারতীয় রুপিসহ এক ব্যক্তিকে আটক করেছে র‌্যাব।

আটক ব্যাক্তির নাম মোশাহিদ আলী (৬৩)। তিনি মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার টিলাগাঁও ইউনিয়নের আশ্রয় গ্রামের প্রয়াত মনির মিয়ার ছেলে। আটকের পর রাত ৯টার দিকে তাকে শ্রীমঙ্গল থানায় হস্তান্তর করা হয়।
শ্রীমঙ্গল থানার এসআই গিয়াস উদ্দিন জানান, ঢাকা থেকে ছেড়ে আসা হানিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাস সোমবার বিকাল সাড়ে ৩টার দিকে শ্রীমঙ্গল শহরের হবিগঞ্জ রোডের হানিফ কাউন্টারের এসে থামে। তথ্য পেয়ে র‌্যাব-৯ ক্যাম্পের সদস্যরা ওই বাসে চল্লাশি চালিয়ে একটি ব্যাগভর্তি ৪৫ হাজার ভারতীয় রুপিসহ মোশাহিদকে আটক করে।
রাতে র‌্যাব বাদি হয়ে শ্রীমঙ্গল থানায় মামলা করে বলে জানিয়েছেন গিয়াস উদ্দিন।