সোমবার দুপুরে সাতক্ষীরার কলারোয়া উপজেলার সরশকাটি বাজার এলাকা থেকে ইঞ্জিনচালিত ট্রলিভর্তি ফেনসিডিলসহ নাজিম উদ্দিন (৪০) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছেন র্যাব-৬-এর সদস্যরা। নাজিম উদ্দিনের বাড়ি দেবহাটা উপজেলার পারুলিয়া গ্রামে। র্যাব-৬-এর সাতক্ষীরা ক্যাম্পের কমান্ডার সহকারী পুলিশ সুপার কাজিমুর রশিদ বিষয়টি নিশ্চিত করে জানান, ট্রলিতে তল্লাশি চালিয়ে ৪শ বোতল ফেনসিডিল জব্দ করা হয়েছে।
