রাঙামাটি সদর উপজেলার বন্দুকভাঙ্গা ইউনিয়নে বজ্রপাতে দুই বোন হতাহত হয়েছেন। দুর্ঘটনার পর তাদের দুজনকে হাসপাতালে নেয়া হয়। পথে এক বোন চারুবালা চাকমা (২৬) মারা যান। অপরজন মিটিনি চাকমাকে (২২) হাসপাতালে ভর্তি করা হয়েছে। রাঙামাটি জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ন্যুয়েন খীসা জানান মিটিনি চাকমার অবস্থা আশঙ্কামুক্ত।
