নাফনদী থেকে ৬০ লাখ টাকার ইয়াবা উদ্ধার

আপডেট : ১৪ অক্টোবর ২০১৪, ১০:৫৯
 
কক্সবাজারের টেকনাফে নাফনদী থেকে  ২০ হাজার পিস  ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার ভোরে প্যারাবনের ভেতর থেকে এগুলো উদ্ধার করা। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভম হয়নি। উদ্ধারকৃত ইয়াবা মূল্য ৬০ লাখ টাকার বলে জানায় বিজিবি। 
বিজিবির সূত্রে জানা গেছে, ভোরে সাবরাং বিওপির বিজিবির টহল দল সাবরাং ৪নং সুইচগেইট প্যরাবন এলাকা অভিযান চালিয়ে ২০ হাজার পিস  ইয়াবাসহ একটি কাঠের নৌকা জব্দ করে। এসময় বিজিবির উপস্থিতি টের পাচারকারীরা পালিয়ে যায়। 
এ ব্যাপারে টেকনাফ ৪২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আবুজার আল জাহিদ ঘটনা সত্যতা নিশ্চিত করে জানান, উদ্ধারকৃত ইয়াবা সদর দফতরে জমা রাখা হয়েছে। পরবর্তীতে উধ্বর্তন কর্মকর্তার সামনে ধ্বংস করা হবে।