নাটোরে হত্যা মামলার আসামিকে গলাকেটে হত্যা

আপডেট : ১৪ অক্টোবর ২০১৪, ১২:২১

নাটোরের সিংড়া উপজেলায় হত্যা মামলার আসামিকে গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। সিংড়া থানার ওসি শফিকুল ইসলাম বলেন, মঙ্গলবার সকালে যুবদলের সিংড়া উপজেলার কলম ইউনিয়ন কমিটির সদস্য কামাল হোসেনকে(৩৫) হত্যা করা হয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন।
উপজেলার কালিনগর গ্রামের কফিল উদ্দিনের ছেলে কামাল হোসেন কলম ইউনিয়নের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা ফজলার রহমান ফুনু হত্যা মামলার আসামি ছিলেন বলে ওসি জানান।
ওসি শফিকুল ইসলাম আরো বলেন, লাশ থানায় নিয়ে আসতে পুলিশ পাঠানো হয়েছে। আমরা বিষয়টি তদন্ত করে দেখব।
কলম ইউনিয়নের চেয়ারম্যান মইনুল ইসলাম চুনু বলেন, খুনের বিষয়ে শুনেছি, বিস্তারিত জানি না।