বগুড়ায় ককটেল বিস্ফোরণে শিশু আহত

আপডেট : ১৪ অক্টোবর ২০১৪, ২০:৩২
 
বগুড়ার সোনাতলার ককটেল বিস্ফোরণে শহিদা খাতুন (৭) নামে এক শিশু আহত হয়েছে। মঙ্গলবার সকালে বালিয়াডাঙ্গা গ্রামে এই ঘটনা ঘটে।
শহিদার পরিবার জানিয়েছে, শহিদা বাড়ির উঠানে খড়ের গাদার সাথে হেলান দিতেই একটি ককটেল বিস্ফোরিত হয়। এতে শিশুটির ডান হাতের কব্জি ও নাভির পাশে তবিত হয়। তবে ককটেলটি কে-বা কারা রেখেছে তা কেউ বলতে পারেনি। শহিদাকে প্রথমে সোনাতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে বগুড়ার শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।