গাজীপুরের শ্রীপুরে স্ত্রী খুন করে আত্মহত্যার চেষ্টা করেছে স্বামী। মঙ্গলবার ভোর চারটার দিকে পৌরসভার কাইচ্চাগড় এলাকায় এ ঘটনা ঘটে।
শ্রীপুর মডেল থানার অফিসার ইনচার্জ মহসিনুল কবির জানান, ভোরে স্বামী আবুল হাশেম তার স্ত্রী জহুরা বেগম সোহাগীকে (৩৫) ঘুমের মধ্যে গলা টিপে হত্যার চেষ্টা করে। এসময় স্ত্রী বাধা দিলে তার বুকে ছোরা দিয়ে আঘাত করে। এতে ঘটনাস্থলেই সোহাগী মারা যান। ঘটনার পর স্বামী আবুল হাশেম বিষপানে আতœহত্যার চেষ্টা করে। প্রতিবেশীরা তাকে উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখান থেকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়।
