হবিগঞ্জে সংবাদপত্র অফিসে ভাঙচুর ও পুলিশের ওপর হামলার মামলায় যুবদল ও ছাত্রদলের ১১ নেতাকর্মীকে কারাগারে প্রেরণ করা হয়েছে। মঙ্গলবার দুপুরে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট রোকেয়া আক্তারের আদালতের হাজির হলে বিচারক তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর প্রেরণের নির্দেশ দেন। তারা হলেন- পৌর যুবদলের আহ্বায়ক সফিকুর রহমান সিতু, যুগ্ম আহ্বায়ক মুর্শেদ আলম সাজন, মামুনুর রশিদ মামুন, জেলা যুবদল নেতা মর্ত্তুজা আহমেদ রিপন, পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রদল আহ্বায়ক জি কে ঝলক, মালেক শাহ, ছালেক মিয়া, রকি, প্রীতম, রবিউল, সফিক।
আজ আসামিদের পক্ষে অ্যাডভোকেট নুরুজ্জামান, অ্যাডভোকেট নুরুল ইসলামসহ বিএনপিপন্থী আইনজীবীরা জামিন আবেদন করেন। বিচারক আবেদন নামঞ্জুর করে কারাগারে প্রেরণের নির্দেশ দেন। এ সময় আদালত পাড়ায় যুবদল ও ছাত্রদল নেতাকর্মীরা বিােভ করে। বাদীপে মামলা পরিচালনা করেন অ্যাডভোকেট রুহুল হাসান শরীফ।
গত ১০ সেপ্টেম্বর রাতে স্থানীয় দৈনিক লোকালয় বার্তা কার্যালয়ে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। এর জের ধরে পরদিন দুই এলাকাবাসীর মধ্যে সংঘর্ষ হয়। উক্ত ঘটনায় পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক এমদাদুল ইসলাম সোহেল এবং পুলিশ বাদী হয়ে পৃথক দুইটি মামলা দায়ের করেন।
