সিরাজগঞ্জের রায়গঞ্জের পল্লীতে সাবিত্রী দাশ (১৯) নামের এক নববধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার দুপুরে উপজেলার চান্দাইকোনা ইউনিয়নের দেরাগাঁতী গ্রামে।
বগুড়ার দুপচাঁচিয়া শাখার ব্র্যাক কর্মচারী ঐ গ্রামের অসিত দাশের সাথে ২মাস আগে সাবিত্রীর বিয়ে হয়। নিহত গৃহবধূ একই জেলার উল্লাপাড়া উপজেলার হাটিকুমরুল গ্রামের নরেশ হালদারের কন্যা।
তার শ্বশুরবাড়ির লোকজন ও প্রতিবেশীরা জানায়-সাবিত্রী দুপুরে স্নান সেরে স্বামীর সাথে মোবাইল ফোনে দীর্ঘ সময় কথা বলে। এরপর নিজ শয়ন ঘরে ঢুকে অত্মহত্যা করে। পারিবারিক কলহের জের ধরেই এই ঘটনা ঘটেছে বলে গ্রামবাসীর ধারণা।
থানার অফিসার ইনচার্জ মোঃ রাশিদুল ইসলাম বিশ্বাস ঘটনার সত্যতা স্বীকার করে বলেন- ভিকটিমের পক্ষ থেকে এখনো কেউ কোন অভিযোগ করেননি।
