ময়মনসিংহ- হালুয়াঘাট সড়কের তারাকান্দা উপজেলায় মঙ্গলবার ট্রাক চাপায় দুই মোটর সাইকেল আরোহী নিহত ও একজন গুরুতর আহত হয়েছেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বিকাল পৌনে ৪ টার দিকে তারাকান্দা উপজেলার রণকান্দা গ্রামের ৩ কিশোর মিলে মোটর সাইকেলযোগে বেড়াতে ফুলপুরে দিকে আসছিল। পথিমধ্যে গোয়াতলা নামকস্থানে পৌঁছলে ময়মনসিংহগামী একটি ট্রাক( যশোহর-ট-১১-০৩৫৫) তাদের চাপা দিলে এই হতাহতের ঘটনা ঘটে। নিহতরা হল-উজ্জ্বল(১৫) ও ইয়াকুল আলী (২০)। গুরুতর আহত নিজাম উদ্দিনকে(১৮) আশংকাজনক অবস্থায় ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ট্রাকটি পালিয়ে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে যায়। চালক পলাতক।
