টঙ্গীতে বিপুল পরিমাণ বোমা তৈরির সরঞ্জামসহ দুই শিবির কর্মী আটক

আপডেট : ১৪ অক্টোবর ২০১৪, ২১:৫২
 
গাজীপুরের টঙ্গী থেকে মঙ্গলবার সন্ধ্যায় বিপুল পরিমাণ বোমা তৈরির সরঞ্জাম, জিহাদী বই, সিডি, ছাত্র শিবিরের সদস্য ফরমসহ দুই শিবির কর্মী আটক করেছে পুলিশ।
আটককৃতরা হলো- বরগুনা সদরের গৌরী চন্না এলাকার আলা উদ্দিনের ছেলে হাসানুজ্জামান (২৫) ও ঢাকার নবাবগঞ্জের সোনাতলা শিকারীপাড়া এলাকার শাসমুল ইসলামের ছেলে আব্দুল্লাহ (২৩)।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সন্ধ্যায় টঙ্গীর গাজীপুরা বাসস্ট্যান্ড এলাকাস্থ তামিরুল মিল্লাত মাদ্রাসা সংলগ্ন এলাকার শাসমুল ইসলামের ৮তলা ভবনে ৮তলার কক্ষে অভিযান চালায় টঙ্গী থানা পুলিশ। অভিযানকালে বিপুল পরিমাণ বোমা তৈরির সরঞ্জাম, জিহাদী বই, সিডি, ছোরা, চাপাতি ও ছাত্র শিবিরের সদস্য ফরম উদ্ধার ও দুই শিবির কর্মীকে আটক করে পুলিশ।
এ সংবাদ লেখার সময় ওই ভবনে অভিযান চলছিল।