বাগেরহাটের রামপালের গোবিন্দপুর গ্রামে সোমবার রাতে এক কিশোরী (১৬) গণধর্ষণের শিকার হয়েছে। মঙ্গলবার সকালে মেয়েটির মা রামপাল থানায় এ ব্যাপারে একটি মামলা করেন। ধর্ষণে জড়িত থাকার অভিযোগে গতকাল মঙ্গলবার পুলিশ মাসুম মল্লিক (৩০) নামের হোগলডাঙ্গা গ্রামের এক যুবককে গ্রেপ্তার করেছে। গতকাল দুপুরে মাসুমকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
রামপাল থানার ওসি কাজী দাউদ হোসেন বলেন, সোমবার রাত সোয়া আটটার দিকে মেয়েটিকে মুঠোফোনে ডেকে নেয় মাসুম। পরে গোবিন্দপুর গ্রামের একটি বাগানে নিয়ে ছয়-সাতজন মিলে তাকে ধর্ষণ করে। অসুস্থ অবস্থায় মেয়েটি বাড়ি ফিরে পরিবারের সদস্যদের ঘটনাটি জানায়।
