উত্ত্যক্ত করার দায়ে দুই বখাটের দণ্ড

আপডেট : ১৫ অক্টোবর ২০১৪, ০৫:৪৭

কুমিল্লার দেবীদ্বার উপজেলায় ভ্রাম্যমাণ আদালত দুই বখাটেকে তিন মাসের সশ্রম কারাদণ্ড দিয়েছেন। দণ্ডপ্রাপ্তরা হলেন দেবীদ্বার উপজেলার মাশিকাড়া গ্রামের বাসিন্দা মো. রুবেল (১৯) ও সুমন খান (১৯)। দেবীদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হোসেন গতকাল মঙ্গলবার এ সাজা দেন। দেবীদ্বার থানার উপপরিদর্শক গোলাম কিবরিয়া জানান, গতকাল সকাল আটটায় ওই দুই তরুণ বিদ্যালয়গামী ছাত্রীদের উত্ত্যক্ত করছিলেন। দণ্ডাদেশ পাওয়া তরুণদের কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।