ট্রাকের ধাক্কায় শিশু নিহত

আপডেট : ১৫ অক্টোবর ২০১৪, ০৫:৫০
বাগেরহাটে রাস্তা পারাপারের সময় পণ্যবাহী ট্রাকের ধাক্কায় মোড়ল আরিফুল ইসলাম নামের সাত বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত আরিফুল রামপাল উপজেলার শিবনগর গ্রামের হামিদ মোড়লের ছেলে। গতকাল মঙ্গলবার সকালে বাগেরহাট-মংলা মহাসড়কের ফকিরহাট উপজেলার পিলজংগ ইউনিয়নের মহিষখামার স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশুর লাশ উদ্ধার করে জেলা প্রশাসনের অনুমতি নিয়ে ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করেছে পুলিশ।