শ্যামনগর উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি গ্রেফতার

আপডেট : ১৫ অক্টোবর ২০১৪, ১১:৫৯
চাঁদাবাজি ও দস্যুতাসহ একাধিক অভিযোগে সাতক্ষীরার শ্যামনগর উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি নাজমুল হুদা রিপনকে (৩০) গ্রেফতার করেছে পুলিশ। বুধবার ভোরে পুলিশ তার নিজ বাড়ি উপজেলার মাজাট গ্রাম থেকে তাকে গ্রেফতার করে ।
 
শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল হক এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নাজমুলের  বিরুদ্ধে শ্যামনগর থানায় চাঁদাবাজি ও দস্যুতাসহ একাধিক অভিযোগে মামলা রয়েছে। তিনি একজন ওয়ারেন্টভূক্ত পলাতক আসামি।