বাল্যবিবাহ: বরের কারাদণ্ড

আপডেট : ১৫ অক্টোবর ২০১৪, ১৫:০৬
কুড়িগ্রামের উলিপুর উপজেলায় বাল্য-বিবাহ করার অপরাধে বরের এক মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
 
জানা গেছে, উলিপুর পৌরসভার পূর্ব শিববাড়ী গ্রামের সবুজ মিয়ার(২২) সাথে একই গ্রামের মৃত হেলাল উদ্দিনের কন্যা পশ্চিম শিবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রী পারভীন বেগমের বিয়ে গত সোমবার সম্পন্ন হয়। গতকাল মঙ্গলবার বিকেলে বরের বাড়ীতে বৌ-ভাত অনুষ্ঠানে সহকারী কমিশনার আমিন আল পারভেজ অভিযান চালিয়ে বরকে আটক করে। পরে উপজেলা নির্বাহী অফিসার ড. মোহাম্মদ মুনসুর আলম খান তার অফিসে আদালত বসিয়ে বাল্যবিবাহ করার অপরাধে বরকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়।