অবৈধ ভাবে ভারতে যাওয়ার সময় সাতক্ষীরার কলারোয়া উপজেলার কাকডাঙ্গা সীমান্ত থেকে নারী,শিশু ও পুরুষসহ ১৫ বাংলাদেশিকে আটক করেছে বিজিবি। বুধবার ভোরে কাকডাঙ্গা ভদিয়ালী সীমান্তের বেঁড়ি বাধের উপর থেকে তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলেন, তাসলিমা বিশ্বাস, মরিয়ম খতুন, ময়না খাতুন, শরিফা খাতুন, সাজেদা খাতুন, রাজু বিশ্বাস, রায়হান (৪), নুর ইসলাম, আলামিন, রুহুল আমিন,জনি (৪), হাসান আলী, আলাউদ্দিন, রমজান আলী। তাদের বাড়ী খুলনার জেলার তেরখাদা এলাকার বিভিন্ন গ্রামে।
বিজিবির কাকডাঙ্গা ক্যাম্পের কোম্পনি কমান্ডার গোলাম সরোয়ার জানান, আটককৃতদের নামে পাসপোর্ট আইনে মামালা দায়ের করে কলারোয় থানায় সোপর্দ করা হয় ।
সাতক্ষীরা বিজিবি ৩৮ ব্যাটেলিয়নের অপারেশন অফিসার মেজর আহসান হাবিব এ ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
