নরসিংদীর রায়পুরা উপজেলার দূর্গমচরাঞ্চল বাঁশগাড়ীতে দু’পক্ষের টেঁটাযুদ্ধে আহত রতন মিয়া (৫৮) নামে একজনের মৃত্যু হয়েছে। তিনি বাঁশগাড়ী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হাফিজুর রহমান সাহেদ সমর্থক ও রাজনগর গ্রামের হাজী ওয়াজ উদ্দিনের ছেলে। ফের সংঘর্ষের আশংকায় রয়েছেন এলাকাবাসী।
রায়পুরা থানার ওসি কাজী মিজানুর রহমান নিহতের বিষয়টি নিশ্চিত করেন।
বুধবার সকাল পৌনে ৮টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
জানা যায়, বৃহস্পতিবার সকালে বাঁশগাড়ী ইউপি চেয়ারম্যান মো: সিরাজুল হক ও ইউনিয়ন আওয়ামীলীগ সাধারন সম্পাদক হাফিজুর রহমান সাহেদ সমর্থকদের মধ্যে টেঁটাযুদ্ধ সংগঠিত হয়।
এ ব্যাপারে রায়পুরা থানার ওসি কাজী মিজানুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, পরবর্তি সহিংসতা এড়াতে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে। এ রিপোর্ট লেকা পর্যন্ত এলাকায় উত্তেজনা বিরাজ করছিল।
