‘বিসিএসে মুক্তিযুদ্ধ বিষয়ে ১০০ নম্বর রাখা হবে’

আপডেট : ১৫ অক্টোবর ২০১৪, ১৬:৫৪
 
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম. মোজাম্মেল হক বলেছেন, দেশ পরিচালিত হয় প্রশাসনযন্ত্রের মাধ্যমে। কিন্তু তারা  মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা যুদ্ধের পটভূমি সম্পর্কে জানে না। এ জন্য এখন থেকে এ বিষয়ে বিসিএস পরীক্ষায় এ বিষয়ে ১শ নম্বরের পরীক্ষা দিতে হবে। ১৬ ডিসেম্বরের মধ্যে মুক্তিযোদ্ধাদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে। এ নিয়ে প্রতি উপজেলায় ৭ সদস্যের বাছাই কমিটি গঠন করা হচ্ছে। তিনি বুধবার সকালে পঞ্চগড় জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন উদ্বোধনের পর মুক্তিযোদ্ধা সমাবেশে এ কথা বলেন।
মন্ত্রী বলেন, যে সকল প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সংগীত গাওয়া হয়না সেসব প্রতিষ্ঠান বন্ধ করে দিন। প্রয়োজনে জ্বালিয়ে দিন।  আগামী বছরের জুলাই মাস থেকে মুক্তিযোদ্ধা ভাতা ১০ হাজার টাকায় উন্নীত করা হবে। সেই সাথে উত্সব ভাতাও প্রদান করা হবে।
তিনি বলেন, প্রতি উপজেলায় গৃহ ও ভূমিহীন মুক্তিযোদ্ধাদের জন্য মুক্তিযোদ্ধা পল্লী নির্মাণ করা হবে। যাতে কোন মুক্তিযোদ্ধা গৃহহীন না থাকে। সকল মুক্তিযোদ্ধাকে নকলহীন সনদপত্র ও পরিচয়পত্র প্রদান করা হবে।
জেলা প্রশাসক মোহাম্মদ সালাহ উদ্দিনের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পঞ্চগড়-২ আসনের সাংসদ ও জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট নুরুল ইসলাম সুজন।