মহেশপুরে শিশু ধর্ষণ মামলায় গ্রেপ্তার ১

আপডেট : ১৯ নভেম্বর ২০১৮, ১৯:১৬

ঝিনাইদহের মহেশপুরে শিশু ধর্ষণ মামলার আসামি জহুরুল ইসলামকে (৪০) গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

জহুরুল ইসলাম বাগানমাঠ গ্রামের আব্দুল খালেকের ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, গত ২রা মার্চ মহেশপুর উপজেলার বাগানমাঠ গ্রামের ১৪ বছর বয়সী ওই শিশুকে প্রাণে মেরে ফেলার ভয় দেখিয়ে অস্ত্রের মুখে জিম্মি করে ৫ দফা ধর্ষণ করে অভিযুক্ত জহুরুল। ওই ধর্ষণের ভিডিও মোবাইলে ধারণ করে রাখে সে। সেই ভিডিও এলাকায় ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে প্রায়ই মেয়েটিকে ধর্ষণ করে আসছিল। পরে মেয়ের মা বাদী হয়ে মহেশপুর থানায় নারী ও শিশু নির্যাতন আইনে একটি মামলা করে। যার নং-৩৮/২৬১, স্বারক নং-২৬৭৭ (৩) ১।

মেহশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রাশেদুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

ইত্তেফাক/বিএএফ