হবিগঞ্জে ৬৩ জন গ্রেফতার

আপডেট : ১৫ অক্টোবর ২০১৪, ১৯:০২
 
হবিগঞ্জের বিভিন্ন স্থান থেকে ৬৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার ভোর পর্যন্ত বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
মঙ্গলবার দিবাগত রাত ১২টা থেকে অভিযান শুরু হয়। সহকারী পুলিশ সুপার (সদর) মাসুদুর রহমান মনির জানান, হবিগঞ্জ সদরে ৫ জন, শায়েস্তাগঞ্জে ১ জন, নবীগঞ্জে ১৮ জন, মাধবপুরে ৭ জন, বানিয়াচংয়ে ৩ জন, আজমিরীগঞ্জে ১ জন, লাখাইয়ে ৯ জন, চুনারুঘাটে ১০ জন ও বাহুবলে ৯ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের মধ্যে ৪৬ জনের বিরুদ্ধে ওয়ারেন্ট রয়েছে। বাকি ১৭ জনের বিরুদ্ধে বিভিন্ন মামলা রয়েছে।