মানিকগঞ্জের ঘিওর উপজেলার বড়টিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী সরকারকে (১০) ‘অপহরণের’ পর হত্যার অভিযোগ উঠেছে। চাঁদনী ঘিওর উপজেলার শ্রীবাড়ি গ্রামের অজিত সরকারের মেয়ে। এর আগে মঙ্গলবার বিকেলে পুলিশ বৈন্যা গ্রামের মন্টু মনিদাসে বাড়ির উঠান থেকে চাঁদনীর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠায়।
এ ঘটনায় বুধবার মানিকগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল আদালতে ওই শিক্ষার্থীর বাবা অজিত সরকার আটজনের নাম উল্লেখ করে মামলা করেছেন। আসামিরা হলেন, সিংগাইর উপজেলার বৈন্যা গ্রামের মন্টু মনিদাস (২৫), কেশব মনিদাস (৬০), সন্তোষ কুমার মনিদাস (৩২), রুবেল মনিদাস (২২), সদানন্দ মনিদাস (৪৫), ঘিওর উপজেলার শ্রীবাড়ি গ্রামের সুবল চন্দ্র সরকার (৫০), চিনু রাণী সরকার (৪০) ও নিখিল সরকার (৩৫)।
