সাতছড়ি জাতীয় উদ্যানে আবারো অস্ত্র উদ্ধার

আপডেট : ১৬ অক্টোবর ২০১৪, ১৫:০৮

হবিগঞ্জের চুনারুঘাটের সাতছড়ি জাতীয় উদ্যান থেকে তিনটি মেশিনগান, চারটি মেশিনগানের ব্যারেল, ৮টি মেগাজিন ও একটি রেডিও সেট উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার দুপর ১টায় র‌্যাবের চতুর্থ অভিযানে এ অস্ত্র উদ্ধার করা হয়। শ্রীমঙ্গল র‌্যাবের কোম্পানি কমান্ডার, মোসাদ্দেকের নেতৃত্বে এসব উদ্ধার করা হয়।
তাদের অভিযান চলছে বলে তিনি জানিয়েছেন।