মাসের শুরু থেকে একুশে গ্রন্থমেলা নিয়ে বিশেষ অনুষ্ঠান ‘বই নবান্ন’। অনুুষ্ঠানটি উপস্থাপনা করেন ইকবাল খন্দকার। মাসব্যাপী এই আয়োজনের মাধ্যমে উপস্থাপন করা হচ্ছে প্রতিদিনের বইমেলার সর্বশেষ খোঁজখবর, লেখক-প্রকাশক-প্রচ্ছদশিল্পীদের সাক্ষাত্কার এবং নতুন বইয়ের পরিচিতি। আবু জাফর রায়হানের প্রযোজনায় ‘বই নবান্ন’ অনুষ্ঠানটি এসএ টিভিতে প্রচার হচ্ছে প্রতিদিন সন্ধ্যা ৬টা ২০ মিনিটে। অনুষ্ঠানটি সম্পর্কে ইকবাল খন্দকার বলেন, ‘যারা ঘরে বসে প্রাণবন্ত একটি মেলা উপভোগ করতে চান তাদের জন্য এই আয়োজন। আশা করছি এই আয়োজনের মাধ্যমে আমরা বই আর বইমেলার খবর পৌঁছে দিতে পারছি দেশ-বিদেশের প্রত্যন্ত অঞ্চলে।’
