নীলফামারীতে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, আহত ১০

আপডেট : ১৭ অক্টোবর ২০১৪, ১২:১২

নীলফামারী শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনায় পাঁচ পুলিশ সদস্যসহ ১০ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের নির্বাচন নিয়ে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
সৈয়দপুর থানার ওসি ইসমাইল হোসেন বলেন, জেলার সৈয়দপুর কেন্দ্রীয় বাস টার্মিনালে নির্বাচনের ভোট গণনার সময় এক প্রার্থী ও তার সমর্থকরা জোর করে গণনা কক্ষে প্রবেশের চেষ্টা করে। এ সময় বাধা দিলে তারা পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। পুলিশ টিয়ার গ্যাস নিক্ষেপ করে হামলাকারীদের ছত্রভঙ্গ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।