ঢাবির ভর্তি পরীক্ষা: দ্বিতীয়বার সুযোগ চেয়ে বিক্ষোভ

আপডেট : ১৯ অক্টোবর ২০১৪, ১০:১০

ঢাবিতে ভর্তি পরীক্ষায় দ্বিতীয়বার অংশগ্রহণের সুযোগ বন্ধ করার প্রতিবাদে শুক্রবার সকাল থেকে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা।
বেলা সাড়ে ১০টা থেকে বেলা ১২টা পর্যন্ত ক্যাম্পাসের রাজু ভাস্কর্যের সামনে তারা বিক্ষোভ কর্মসূচি পালন করেন।
আন্দোলনরত শিক্ষার্থীরা বলেছেন, প্রতিবছর এইচএসসি পরীক্ষার পর চার থেকে পাঁচ মাস সময় পাওয়া গেলেও এ বছর তারা মাত্র দুই মাসের মতো সময় পেয়েছিলেন, যে কারণে প্রস্তুতি ভালো না থাকায় অনেকেই সুযোগ পাননি।
ঢাবিতে প্রতিবারই মোট আসনের অর্ধেক আসনে দ্বিতীয়বার অংশ নেওয়া শিক্ষার্থীরা সুযোগ পায় বলেও জানান তারা।
গত মঙ্গলবার ভর্তি পরীক্ষায় জালিয়াতি ঠেকাতে শিক্ষার্থীদের দ্বিতীয় দফায় পরীক্ষায় অংশ নেয়ার সুযোগ বন্ধ করার সিদ্ধান্ত নেয় ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।