শাহজালালে দুই দফায় সাড়ে ১০ কেজি স্বর্ণ উদ্ধার

আপডেট : ১৯ অক্টোবর ২০১৪, ১০:১২
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে  শনিবার দুই দফায় সাড়ে ১০ কেজি স্বর্ণ উদ্ধার করা হয়েছে। শনিবার সকালে সিগারটের প্যাকেট থেকে সাড়ে সাত কেজি ওজনের ৬৪টি স্বর্নবার উদ্ধার করা হয়েছে। এরপর সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে রাইস কুকারের ভেতর থেকে তিন কেজি স্বর্ণ  উদ্ধার করা হয়। 
 আব্দুল লফিত সকাল ৮টার দিকে ইকে ফ্লাইট যোগে দুবাই থেকে বিমানবন্দরে পৌছেন। বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষ করে তিনি লাগেজ নিয়ে গ্রীন চ্যানেল পার হচ্ছিলেন। তার গতিবিধি সন্দেহজনক হওয়ায় শুল্ক গোয়েন্দারা তাকে চ্যালেঞ্জ করেন। এসময় লতিফ স্বর্ন থাকার কথা অস্বীকার করেন। পরে তার মালামাল তল্লাশি করে সিগারেটের প্যাকেটর ভেরতে  স্বর্ণবার গুলো পাওয়ায় যায়। আব্দুল লতিফ ১২ দিন আগে দুবাই গিয়েছিলেন। তার গ্রামের বাড়ি চট্টগ্রামের সাতকানিয়া। এ ঘটনায় কাস্টমসের পক্ষ থেকে বিমান বন্দর থানায় মামলা দায়ের করা হবে বলে জানিয়েছেন ওসি শাহ আলম।
নুরুল আলম নামেেএকজনকে সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে রাইস কুকারের ভেতর তিন কেজি সোনাসহ শুল্ক বিভাগ  কর্মকর্তারা গ্রেফতার করা হয়। বিমান বন্দরের গ্রিন চ্যানেলের স্ক্যানিং মেশিনের সামনে থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।