রাজধানীতে অস্ত্র-গুলিসহ গ্রেফতার ৭

আপডেট : ১৯ অক্টোবর ২০১৪, ১১:৪৮

রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে সাতটি আগ্নেয়াস্ত্র ও ৩১ রাউন্ড গুলিসহ সাতজনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন, জুলহাস (৪৮), সাত্তার (৪৫), সাত্তার ঢালি (৩২), ইমদাদ (৩০), মনিরুজ্জামান শিমুল (৩৫), কামাল হোসেন (৩০), রুহুল আমিন (৩২)।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া এন্ড পাবলিক রিলেশন শাখার সহকারী কমিশনার সাত্যকি জানান, গ্রেফতারকৃতরা চিহ্নিত ছিনতাইকারী দলের সদস্য। তাদের বিরুদ্ধে রাজধানীতে বিভিন্ন ছিনতাইয়ের অভিযোগ রয়েছে।