গাজীপুরে স্ত্রীকে জবাই, স্বামী আটক

আপডেট : ১৯ অক্টোবর ২০১৪, ১২:৩০
 
গাজীপুরে শরীফা বেগম সুমি (২৬) নামে এক গার্মেন্টস কর্মীকে জবাই করে হত্যা করা হয়েছে। এ ঘটনায় স্বামী নেওয়াজ শরীফকে (৩০) আটক করেছে পুলিশ। রবিবার ভোরে গাজীপুর মহানগরের মোগরখাল এলাকায় এই ঘটনা ঘটে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, শরীফ ও সুমি মহানগরের মোগরখাল এলাকার সিরাজুল ইসলাম দুলালের বাড়িতে প্রায় দুই মাস ধরে ভাড়া থাকেন। সুমি স্থানীয় একটি গার্মেন্টসে চাকরি এবং শরীফ মাইক্রোবাস চালাত। পারিবারিক কলহের জের ধরে ভোররাতে শরীফ সুমিকে বটি দিয়ে জবাই করে। এতে সুমি ঘটনাস্থলেই মারা যান। শরীফ পালাতে থাকলে এলাকাবাসী টের পেয়ে তাকে ধরে থানায় খবর দেয়। পুলিশ স্বামীকে আটক এবং লাশ উদ্ধার করে গাজীপুর সদর হাসপাতাল মর্গে পাঠায়। 
সুমি গাজীপুরের কাপাসিয়া উপজেলার গিয়াসপুর বাজার এলাকায় মৃত দিদার আলীর মেয়ে এবং শরীফের বাড়ি গাইবান্ধা সদরের টেঙ্গুরজানি এলাকায়।