শরণখোলায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০১৯, ২২:০৩

শরণখোলায় পানিতে ডুবে এক শিশু মারা গেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার  দক্ষিণ আমড়াগাছিয়া গ্রামে। ভুক্তভোগী পরিবার ও হাসপাতাল সূত্রে জানা যায়, গতকাল রবিবার সকালে ওই গ্রামের মালয়েশিয়া প্রবাসী মোঃ ইব্রাহীম আকনের শিশুপুত্র ইউসুফ শাহরিয়া (৪) খেলতে খেলতে সবার অলক্ষ্যে বাড়ির পুকুরে পড়ে ডুবে যায়।