রাজশাহী মহানগরীর খড়খড়ি বাইপাসে সড়ক দুর্ঘটনায় দুর্গাপুর ডিগ্রী কলেজের বিএসসি ২য় বর্ষের শিক্ষার্থী মতিউর রহমান (২২) নিহত হয়েছেন। তিনি দুর্গাপুর উপজেলার দুর্গাদহ গ্রামের মকবুল হোসেনের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, মতিউর রহমান সকাল ৭টায় মোটর সাইকেল নিয়ে খড়খড়ি বাইপাসে অবস্থিত একটি ফিলিং স্টেশনে জ্বালানি তেল নিতে যাচ্ছিলেন। পথিমধ্যে একটি মালবাহী ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনায় ওই মোটরসাইকেলের আরোহী একই গ্রামের আসরাফ আলী (২৪) গুরুতর আহত হয়েছেন। তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার বিকেল ৫টায় মতিউর রহমানের মরদেহ তার পারিবারিক কবর স্থানের দাফন করা হয়।
