প্রধানমন্ত্রীকে কটুক্তি: জামায়াত কর্মী গ্রেফতার

আপডেট : ২০ অক্টোবর ২০১৪, ১৮:০৫
 

সিরাজগঞ্জে জুম্মার নামাজের পর মোনাজাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কটুক্তির ঘটনায় দায়ের হওয়া মামলায় রবিবার এক জামায়াতকর্মীকে গ্রেফতাার করেছে পুলিশ। গেফতারকৃত কালু মিয়া (৫০) সদর উপজেলার ছোনগাছা ইউনিয়নের নদাফুলকোচা গ্রামের মৃত হারান আলীর ছেলে। খবর বাসসের।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাবিবুল ইসলাম জানান, রবিবার ছোনগাছা ইউনিয়নের ডাকাতিয়াপাড়া থেকে তাকে গ্রেফতার করা হয়। গত শুক্রবার ছোনগাছা হাট জামে মসজিদে জুম্মার নামাজের পর মোনাজাতে ইমাম প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্পর্কে কটুক্তি করে।
এ সময় যুবলীগ নেতাকর্মীরা এর প্রতিবাদ করলে বিএনপি-জামায়াত সমর্থিতরা মসজিদের ভিতরেই তাদের উপর চড়াও হয়। এরপর তারা মসজিদের বাইরেও যুবলীগ নেতাকর্মীদের বেদম প্রহার করে।
এ ঘটনায় সদর থানা যুবলীগের সদস্য শহিদুল ইসলাম ১০ জনের নাম উল্লেখসহ ২২ জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করে।