রাজধানীতে বাবা-ছেলেকে কুপিয়ে জখম

আপডেট : ২১ অক্টোবর ২০১৪, ১৩:০৭

রাজধানীর সবুজবাগে বাসায় ঢুকে একদল দুর্বৃত্ত বাবা ও ছেলেকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর যখম করেছে। মঙ্গলবার ভোর ৫টায় সবুজবাগের পশ্চিম মাদারটেকের ১২৫ নম্বর বাড়িতে এ ঘটনা ঘটে। আশঙ্কাজনক অবস্থায় গুরুতর আহত বাবা আবুল হোসেন (৬৫) ও ছেলে জাহেদ হোসেন সবুজকে (৩৫)।
পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সবুজবাগ থানার ওসি রফিকুল ইসলাম জানান, আবুল হোসেন বিনিয়োগ বোর্ডের অবসরপ্রাপ্ত কর্মকর্তা। তার ছেলে আইএফআইসি ব্যাংক সবুজবাগ শাখায় চাকরি করতেন। ১২৫ নম্বর বাড়িটি আবুল হোসেনের মালিকানাধীন। আজ ভোর ৫টার দিকে ৫/৬ জন দুর্বৃত্ত বা সন্ত্রাসী ওই বাড়িতে গিয়ে মালিকের অবস্থান জানতে চায় সিকিউরিটির কাছে। দুর্বৃত্তরা বাড়ির ৩ তলায় যাওয়ার সময় প্রতিটি ফ্ল্যাটের দরজা বাইরে থেকে বন্ধ করে দেয়। পরে ৩ তলায় আবুল হোসেনের ফ্ল্যাটে ঢুকে তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর যখম করে। এ সময় তার ছেলে বাধা দিতে গেলে তাকেও কুপিয়ে আহত করে।