মাদকাসক্ত ছেলেকে পুলিশে দিলেন বাবা

আপডেট : ২৩ অক্টোবর ২০১৪, ১৪:০৯
 
নেশার টাকার জন্যে মারধর করায় ছেলেকে পুলিশে দিলেন বাবা। বুধবার রাতে ময়মনসিংহের নান্দাইলের পাছদরিল্লাহ গ্রামে এই ঘটনা ঘটে। বৃহস্পতিবার দুপুরে মোকাররম হোসেন (৩০) নামে ঐ ছেলেকে জেলাহাজতে পাঠিয়েছে পুলিশ। 
মোকাররমের বাবা আব্দুল করিম বলেন, বন্ধুদের পাল্লায় পড়ে নেশাগ্রস্থ হয়ে পড়ে মোকাররম। ইদানিং নেশার টাকার জন্যে তার মা ও আমার ওপর নানা অত্যাচার করে আসছে। এমনকি মাঝে মধ্যে শারীরিকভাবে নির্যাতন করে। মাদকাসক্ত ছেলের অত্যাচারে অতিষ্ঠ হয়ে অবশেষে এলাকাবাসীর সহযোগিতায় পুলিশের হাতে তাকে তুলে দিয়েছি। 
এ বিষয়ে নান্দাইল মডেল থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) নূর কাশেম বাদী হয়ে মাদক আইনে একটি মামলা করেছেন।