টেকনাফ সীমান্ত দিয়ে নারীসহ ১৮ রোহিঙ্গা নাগরিককে আটক করার পর মিয়ানমারে ফেরত পাঠিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার ভোরে হোয়াইক্যং চেকপোস্ট ও শাহপরীরদ্বীপে পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
বিজিবির সূত্রে জানা গেছে, ৪২ বর্ডার গার্ড বাংলাদেশ ব্যাটালিয়ানের আওতাধীন হোয়াইক্যং চেকপোস্ট ও টেকনাফ শাহপরীরদ্বীপ মিস্ত্রি পারায় বিজিবি সদস্যরা পৃথক অভিযান চালিয়ে বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশের দায়ে নারীসহ ১৮ রোহিঙ্গা নাগরিককে আটক করে। এর মধ্যে ৭ জন নারী ১১ জন পুরুষ রয়েছেন। পরে আটক ব্যক্তিদের সকালে স্বস্ব সীমান্ত দিয়ে মিয়ানমারে ফেরত পাঠায় বলে জানিয়েছেন ৪২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. আবু জার আল জাহিদ।
