সাটুরিয়ায় স্বাস্থ্য কমপ্লেক্সের টয়লেট থেকে রোগীর ঝুলন্ত লাশ উদ্ধার

আপডেট : ২৪ অক্টোবর ২০১৪, ১৮:২৫
 
 
মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একটি পরিত্যক্ত টয়লেট থেকে শুক্রবার সকাল ১১টার দিকে সামছুদ্দিন মিয়া (৭০) নামে এক রোগীর ঝুলন্ত লাশ থানা উদ্ধার করেছে পুলিশ। নিহত সামছুদ্দিন উপজেলার উত্তর কাওন্নারা গ্রামের মৃত সুলতান উদ্দিনের ছেলে।
স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র জানা গেছে, শারীরিক অসুস্থ্যতার কারণে গত ১৭ অক্টোবর সামছুদ্দিনকে সাটুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। চিকিত্সাধীন থাকা অবস্থায় গত রোববার তিনি নিখোঁজ হন। এরপর থেকে পরিবারের লোকজন তাকে বিভিন্ন জায়গায় খোঁজ করতে থাকেন। অবশেষে শুক্রবার সকালে ঝাড়ুদার আ. সালাম ময়লা পরিস্কার করতে গিয়ে একটি পরিত্যক্ত টয়লেটের ভেতরে তাকে গলায় ফাঁস দেয়া অবস্থায় ঝুলতে দেখেন। খবর পেয়ে থানা পুলিশ সকাল ১১টার দিকে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।

সাটুরিয়া থানার ওসি হাবিবুল্লাহ সরকার জানান, এই ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে এবং ময়না তদন্ত করতে লাশ মানিকগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।