নিখোঁজের তিনদিন পর কাজিম হোসেন (১৮) নামে এক অটোরিকশা চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের কালুখালী উপজেলাধীন গড়িয়ানা নামক স্থানের রাস্তার পাশ থেকে তার লাশ উদ্ধার করা হয়। কাজিম একই উপজেলার মাঝবাড়ী ইউপির মাঝবাড়ী গ্রামের মোঃ জসিম উদ্দিনের ছেলে ।
কাজিমের পরিবার জানিয়েছে, গত বৃহস্পতিবার জসিম প্রতিদিনের মতো অটোরিকশা নিয়ে ভাড়ার উদ্দেশ্যে বেরিয়ে যায়। এরপর থেকে সে তার খোঁজ পাওয়া যায়নি।
কালুখালী থানার অফিসার ইনচার্জ আঃ আজিজ বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনা হতে পারে। লাশ ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।
