মুন্সীগঞ্জের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গজারিয়ায় পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় চারজন নিহত ও ২৯ জন আহত হয়েছেন। আহতদের ঢাকা ও স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রবিবার দুপুরে গজারিয়া উপজেলাধীন বালুয়াকান্দির তেতুঁইতলায় বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় দুইজন নিহত ও চারজন আহত হন।
ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁিড়র ইনচার্জ সার্জেন্ট মো. সাইফুল ইসলাম জানান, ঢাকা থেকে কুমিল্লাগামী হোমনা পরিবহনের একটি বাসের সাথে বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে মাইক্রোবাসটির চালক ও এক নারী যাত্রী ঘটনাস্থলেই মারা যান। নিহতদের পরিচয় এখনও জানা যায়নি।
এর আগে একই মহাসড়কের মধ্যম ফরাজি কান্দিতে যাত্রীবাহী বাস খাদে পরে দুইজন নিহত ও ২৫ জন আহত হয়েছেন। ঘটনাস্থলেই মাসুদ রানা (১৮) এবং ভবেরচর স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় খাদেম আলীর মৃত্যু হয়।
ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁিড়র ইনচার্জ সার্জেন্ট মো. সাইফুল ইসলাম আহত যাত্রীদের বরাত দিয়ে জানান, বাসের চালক ঝিমাচ্ছিলের। নাইট কোচের এই চালককে সর্তক করার পরও ঘুম ঘুম অবস্থা না কাটিয়েই বাস চালিয়ে যাচ্ছিলেন। তিনি জানান, বাসের চালক পালিয়ে গেছে। বাসটি আটক রাখা হয়েছে।
