মো. নুরুল হক, প্রভাষক
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি
সরকারি মোহাম্মদপুর মডেল স্কুল এন্ড কলেজ
১. একুশ শতকের পৃথিবীর অর্থনীতি কী ধরনের?
ক.যান্ত্রিক খ.জ্ঞানভিত্তিক
গ.প্রাকৃতিক ঘ.ব্যক্তিকেন্দ্রিক
২.‘Globalization’এবং’Internationalization’ বিষয় দুটি ত্বরান্বিত হওয়ার পেছনের কারণ কোনটি?
ক.খনিজসম্পদ
খ.শিল্প
গ.তথ্য ও যোগাযোগ প্রযুুক্তি
ঘ বাণিজ্য
৩.মানুষ বেঁচে থাকার জন্য সবচেয়ে সুনির্দিষ্ট দক্ষতা কোনটি?
ক.যোগাযোগ খ.সুনাগরিকত্ব
গ.বিশ্লেষণী চিন্তন
ঘ.তথ্য প্রযুক্তি
৪.একুশ শতকের সম্পদ কোনটি?
ক.জ্ঞান
খ.খনিজ
গ.শক্তি
ঘ.অর্থ
৫.নিচের কোনটি একবিংশ শতাব্দির প্রয়োজনীয় দক্ষতা?
ক. সত্যবাদিতা
খ. মানুষের উপকার করা
গ. সৃজনশীলতা
ঘ. পারস্পরিক অসহযোগিতা
৬.আধুনিক কম্পিউটারের জনক কে?
ক.স্টিভ জবস খ.চার্লস ব্যাবেজ
গ.বিল গেটস ঘ.অ্যাডালাভলেস
৭.চার্লস ব্যাবেজ কী ছিলেন?
ক.রসায়নবিদ খ.পদার্থবিদ
গ.গণিতবিদ ঘ.পরমাণুর জনক
৮. ডিফারেন্স ইঞ্জিন ও এনালিটিক্যাল ইঞ্জিন কে তৈরি করেন?
ক.চার্লস ব্যাবেজ
খ.জেমস ক্লার্ক ম্যাক্সওয়েল
গ.স্টিভ জবস
ঘ.মার্ক জুকারবার্গ
৯.চার্লস ব্যাবেজ নিচের কোন যন্ত্রটি তৈরি করেন?
ক. রোবট
খ. এনালিটিক্যাল ইঞ্জিন
গ. প্রিন্টার
ঘ. ওএমআর
১০.কত সালে লন্ডনের বিজ্ঞান জাদুঘরে চার্লস ব্যাবেজের বর্ণনা অনুসারে একটি ইঞ্জিন তৈরি করা হয়?
ক. ১৯৯০ খ.১৯৯১
গ. ১৯৯২ ঘ. ১৯৯৩
১১.চালর্স ব্যাবেজ কত সালে জন্মগ্রহণ করেন?
ক. ১৭৯০ খ.১৭৯১
গ. ১৭৯২ ঘ.১৭৯৩
১২.প্রোগ্রামিং ধারণার প্রবর্তক কে?
ক.চার্ল ব্যাবেজ
খ.অ্যাডালাভলেস
গ.বিজ্ঞানী মার্কনী
ঘ.জগদীশ চন্দ্র বসু
১৩. কে তড়িত্ চুম্বকীয় বলের ধারণা প্রকাশ করেন?
ক.অ্যাডালাভলেস
খ.জেমসক্লার্ক ম্যাক্সওয়েল
গ.মার্ক জুকারবার্গ ঘ.স্টিভ জবস
