বিএনপির কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ

আপডেট : ২৭ অক্টোবর ২০১৪, ০৩:২৪

রোববার রাতে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দুটি ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে দুই মোটরসাইকেল আরোহী ওই দুটি ককটেল ছুড়ে পালিয়ে গেছে। তবে এতে কেউ হতাহত হয়নি। কাউকে গ্রেপ্তারও করা যায়নি।

পল্টন মডেল থানার উপপরিদর্শক (এসআই) মোমিনুল ইসলাম জানান, রাত সোয়া ১০টার দিকে ওই দুটি ককটেলের বিস্ফোরণ ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে কিছু আলামত সংগ্রহ করেছে।