মোঙ্গলীয় সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা চেঙ্গিস খানের উত্তরসূরীদের তৈরি একটি শহরের ধ্বংসাবশেষ আবিষ্কার করছেন প্রতœতাতিত্ত্বকবিদরা। রাশিয়ার ভলগা নদীর পাশ থেকে আবিষ্কার হওয়া এই ধ্বংসাবশেষ ৭৫০ বছরে পুরনো বলে জানিয়েছেন তারা।
চেঙ্গিস খানের মৃত্যুর (১২২৭) কয়েক দশক পরেই ইউকেক নামে শহর তৈরি করা হয় বলে ধারণা করা হচ্ছে। এখানে দুটি গির্জাও পাওয়া গেছে যেখানে পাথর ও সিরামিকসের কাজ রয়েছে।
রাশিয়ার লোকাল লোরের সারাটোভ রিজিওনাল মিউজিয়ামরে প্রতœতাত্ত্বিকবিদ ডিমিট্রিয়ে কোবাকিন লাইভ সায়েন্সকে সবলেছেন, এই শহরে খ্রিস্টানদের অস্তিত্ব দেখে মনে হচ্ছে এখানেই চেঙ্গিস খানের অধীনে থাকা খ্রিস্টানরা বাস করতেন।
IMG0
ইউকেক শহরটিতে বিভিন্ন সংস্কৃতির মিশ্রণ ছিল। এখানে ইসলাম, খ্রিস্ট ও সামানিজমসহ বিভিন্ন ধরণের ধর্মচর্চা হতো।
ভলগা নদীর পাশে চেঙ্গিসের গ্রীষ্মকালীন বাসস্থানের কাছেই তৈরি হয় এই শহর।
গির্জার বেইজমেন্টে অনেক ধরণের জিনিসপত্র পাওয়া গেছে। এগুলো স্থানীয় বণিকরা সেখানে রেখেছে। এর মধ্যে সুন্দর প্লেট ও বোতল রয়েছে। এগুলো বাইজেনটাইট সা¤্রাজ্য অথবা মিশর থেকে আমদানি করা হয়েছে। জিনিসপত্র সংরক্ষণের জন্য গির্জার বেইজমেন্টকে দারা নিরাপদ মনে করতেন বলে জানিয়েছেন কোবাকিন।
IMG1
বর্তমানে ইউকেক শহরের বেশিরভাগ আধুনিক ভবন দ্বার আবৃত হয়ে গেছে। এর ফলে এই শহরটি পুরো আবিষ্কার করা কঠিন হয়ে পড়েছে।
তুরস্কের ইস্তাম্বুলে ইউরোপিয়ান অ্যাসোসিয়েশন অব আর্কেজিওলিস্টদের বার্ষিক সম্মেলনে এই আবিষ্কারের কথা জানানো হয়। সূত্র: দ্য হিন্দু।
