যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা এখন থেকে নতুন নীতিমালার অধীনে পশ্চিম আফ্রিকায় ইবোলা রোগীদের সেবা দান করে ফিরে আসা চিকিৎসক ও নার্সদের উপর নজরদারি চালাবে বলে জানিয়েছে কর্তৃপ। স্থানীয় সময় সোমবার রাত থেকে নতুন এই নীতিমালা চালু হয় বলে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে।
বিবিসির প্রতিবেদনে বলা হয়, ফিরে আসা নার্স ও চিকিৎসকদেরকে একুশ দিন ধরে পরীা নিরীার মধ্যে রাখা হবে। তবে তাদেরকে নিঃসঙ্গ করে রাখা হবে না।
মূলত সিয়েরা লিওনে ইবোলা রোগীদের সেবা দান করে যুক্তরাষ্ট্রে ফিরে আসা এক নার্সের অভিযোগের পর সরকার এই সিদ্ধান্ত নিলো।
কাচি হিকক্স নামে ওই নার্স অভিযোগ করেছেন, গত শুক্রবার তিনি যখন সিয়েরা লিওন থেকে নিউজার্সির বিমানবন্দরে এসে নামেন তখন তার সাথে অপরাধীসুলভ আচরণ করা হয়। তাকে আটক করে আইসোলেশন বা নি:সঙ্গতায় পাঠানো হয়।
এই অভিযোগের পর নতুন নীতিমালা প্রণয়ন করতে বাধ্য হয় দেশটির সরকার।
মিস হিকক্সকে সোমবারই মুক্তি দিয়ে বাড়িতে পাঠিয়ে দেয়া হয়।
এর আগে যুক্তরাষ্ট্রের তিনটি অঙ্গরাজ্য নিউজার্সি ও নিউইয়র্কসহ তিনটি অঙ্গরাজ্যে পশ্চিম আফ্রিকা থেকে ফিরে আসা স্বাস্থ্য-কর্মীদের জন্য একুশ দিনের বাধ্যতামূলক নিঃসঙ্গতার বিধান করা হয়েছিল।
