মুক্তিযোদ্ধা হিসেবে রায়ে সন্তুষ্ট: তথ্যমন্ত্রী

আপডেট : ২৯ অক্টোবর ২০১৪, ১৪:৫৩
তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, একজন মুক্তিযোদ্ধা হিসেবে আদালতের এই রায়ে সন্তুষ্ট। আশা করি আইনানুগ প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পরে যে রায় বহাল থাকবে, সরকার তা কার্যকর করবে। বুধবার  জামায়াত নেতা মতিউর রহমান নিজামীর ফাঁসির রায় ঘোষণার পর সচিবালয়ে সাংবাদিকদের তিনি এই কথা বলেন।
হাসানুল হক ইনু বলেছেন, মুক্তিযুদ্ধকালে মতিউর রহমান নিজামী ছিলেন আলবদর প্রধান, রাজাকার এবং পাকিস্তানি সেনাবাহিনীর একজন ঘনিষ্ঠ মিত্র এবং সহযোগী। সেসময় যে গণহত্যা-অগ্নিসংযোগসহ দুষ্কর্ম হয়েছিল তার সঙ্গে তিনি জড়িত একজন স্বঘোষিত পাকিস্তানের দালাল। 
এর আগে মানবতাবিরোধী অপরাধ মামলায় জামায়াত নেতা মতিউর রহমান নিজামীকে ফাঁসির আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।